

Call Break Verse

Spider Solitaire Verse

4 Colors

Solitaire Verse

Solitaire Reverse

Addiction Solitaire

Daily Solitaire

Solitaire Classic

Gin Rummy

Amazon Spider Solitaire

Solitaire Ultimate

Classic Solitaire

Spider Solitaire

Fantasy Merger

FreeCell Solitaire

Daily Solitaire

Subway Surfers

My Mini Mart

Plonky

Talking Tom Gold Run

Arrow IQ: Logic Puzzle

Thief Puzzle

Drive Mad

Carnado Stunt Car

Blocky Blast Puzzle

Stickman Battle

Man Runner 2048

Build A Queen

Perfect Shape

Mr Bullet

Om Nom Run

Bullet Bros

Hill Climb Racing Lite

Phone CASE DIY New

Snake Clash

Pizza Ready

Save The Pets

Snake Vs Worms

Brain Test 2: Tricky Stories

Combat Online 2

Jelly Run 2048

Racing Limits

Level Devil

Stickman Hook

Basket Battle

FootChinko

Tall Man Run

Snake.is MLG Edition

Scary Teacher 3D

NSR Street Car Racing

কার্ড গেমস

স্কিল গেমস

জনপ্রিয় গেমস

All Categories

Phase 10 হল একটি সিকোয়েন্স ভিত্তিক কার্ড গেম। এটি মূলত রামি গেমের একটি ভিন্নতর সংস্করণ, যেখানে ভাগ্যের চেয়ে কার্ড ম্যানেজমেন্ট এবং ধৈর্য বেশি গুরুত্বপূর্ন। এই গেমটি সাধারণ তাসের গেম থেকে আলাদা কারণ এখানে জয়ী হতে হলে খেলোয়াড়কে পর্যায়ক্রমে ১০ টি নির্দিষ্ট চ্যালেঞ্জ বা ‘ফেজ অতিক্রম করতে হয়। প্রতিটি ফেজে কার্ডের ভিন্ন ভিন্ন সেট বা রান মিলানোর প্রয়োজন পড়ে, যা গেমটিকে একই সাথে কৌশলগত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলে।
গেমটি সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ধারাবাহিকতা। গেমটিতে ১০ টি নির্দিষ্ট ধাক ধাপ থাকে এবং খেলোয়াড়কে অবশ্যই ১ নম্বর ধাপ শেষ করে ২ নম্বর ধাপে যেতে হয়। যদি কোন খেলোয়াড় একটি নির্দিষ্ট রাউন্ডে তার নির্ধারিত ফেজটি সম্পন্ন করতে ব্যর্থ হন তবে তাকে পরবর্তী রাউন্ডে আবারও সেই একই ফেজটি পূর্ণ করার চেষ্টা চালিয়ে যেতে হয়। এই নিয়মটির কারনে গেমের যেকোনো মুহূর্তে যেকোন খেলোয়াড় পিছিয়ে পড়তে পারেন বা দ্রুত এগিয়ে গিয়ে অন্যদের টেক্কা দিতে পারেন ।
Funox এর মত অনলাইন প্লাটফর্মে এই গেমটির ডিজিটাল সংস্করণ অত্যন্ত জনপ্রিয় কারণ এটা কোন জটিল সেটআপ ছাড়াই সরাসরি ব্রাউজারে খেলার সুযোগ দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট ও ফেজ ট্র্যাক করে গেমপ্লেকে আরো সহজ করে তোলে।
এই গেমে মোট ১০৮টি কার্ড থাকে। এর মধ্যে ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যা থাকে চারটি ভিন্ন রঙে( লাল, নীল, সবুজ, হলুদ)। এছাড়া বিশেষ কার্ড হিসেবে ৮ টি ‘Wild’ কার্ড এবং ৪ টি ‘Skip’ কার্ড থাকে। Wild কার্ড যে কোন সংখ্যা বা রঙের বিকল্প হিসেবে কাজ করে আর Skip কার্ড প্রতিপক্ষের একটি চাল বন্ধ করে দেয়।
প্রতিটি চালের শুরুতে খেলোয়ারকে ডেক বা ডিসকার্ড পাইল থেকে একটি কার্ড সংগ্রহ করতে হয় এবং চাল শেষে একটি কার্ড ত্যাগ করতে হয়। যখন কোন খেলোয়াড় তার বর্তমান ফেজের জন্য প্রয়োজনীয় কার্ডগুলো সংগ্রহ করে ফেলে, তখন সে সেগুলো টেবিলের সামনে প্রদর্শন করতে পারে।
যখন কোন একজন খেলোয়াড় তার হাতের সব কার্ড শেষ করে ফেলেন, তখন রাউন্ড শেষ হয়। অন্যদের হাতে থাকা কার্ডের উপর ভিত্তি করে পয়েন্ট গণনা করা হয়:
· ১ থেকে ৯ নম্বর কার্ড: ৫ পয়েন্ট প্রতিটি।
· ১০ থেকে ১২ নম্বর কার্ড: ১০ পয়েন্ট প্রতিটি।
· Skip কার্ড: ১৫ পয়েন্ট।
· Wild কার্ড: ২৫ পয়েন্ট।
গেমের শেষে যার মোট পয়েন্ট সবথেকে কম থাকে, সেই বিজয়ী হিসেবে গণ্য হয়।